আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানের শিয়া মুসলমানদের বিরুদ্ধে এ দেশের সন্ত্রাসী দলসমূহ কর্তৃক গতকাল ও আজ চালানো হামলায় অন্তত ৬০ ব্যক্তি হতাহত হয়েছে।
গতকাল –বৃহস্পতিবার, ৩১শে জানুয়ারী- শিয়া অধ্যুষিত পারাচেনার শহরের পার্শ্ববর্তী একটি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ২ জন শিয়া মুসলিম শহীদ হয়েছেন। পারাচেনার; পাকিস্তানের কুরুম এজেঞ্জি অঞ্চলের অন্তর্ভুক্ত শিয়া অধ্যুষিত একটি এলাকা যা বহুবছর ধরে সালাফী সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে।
এদিকে আজ –শুক্রবার, ১লা ফেব্রুয়ারী- কয়েক ঘন্টা আগে হাঙ্গু অঞ্চলে জুমআর নামাযের পর আত্মঘাতী এক ব্যক্তি মুসল্লিদের মাঝে নিজেকে বিস্ফোরিত করেছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে, এ ঘটনায় ২২ ব্যক্তি শহীদ এবং অপর ৩৫ জন আহত হয়েছে।
আপডেট ১ :
হাঙ্গু অঞ্চলের আত্মঘাতী হামলায় শহীদদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৪-এ পৌঁছেছে।
আপডেট ২ :
সন্ত্রাসী হামলায় আহত ৭ জনের অবস্থা আশংকাজনক, তাদেরকে পেশোয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।#